আগে দিল্লির আধিপত্য ছিলো এখন পশ্চিমাদের আধিপত্য পরিবর্তন এতটুকুই- আবু হানিফ
আব্দুর রউফ ভুঁইয়া : কিশোরগঞ্জ প্রতিনিধি-গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ তার নিজ এলাকা কিশোরগঞ্জে গণসংযোগ করেছেন।
মঙ্গলবার ১০ই জুন বিকাল ৫ টায় জেলার কর্শাকড়িয়াইল ও যশোদল ইউনিয়নে গণঅধিকার পরিষদের ২১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন তিনি। এসময় জনগণের কাছে গণঅধিকার পরিষদের পক্ষে আগামী নির্বাচনে জনসমর্থন আশা করেন। এসময় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন,”আওয়ামিলীগের সময় তারা বাংলাদেশ কে ভারতের কাছে ইজারা দিয়েছিলো। ফলে বাংলাদেশে ভারত আধিপত্য বিস্তার করে।জুলাই গণঅভ্যুত্থান শুধু আওয়ামিলীগের বিরুদ্ধে ছিলো না ভারতের বিরুদ্ধেও ছিল। এখন এই সরকারের কোন কোন উপদেষ্টা পশ্চিমাদের হয়ে কাজ করছে। আগে ভারতের আধিপত্য ছিলো এখন পশ্চিমাদের আধিপত্য রয়েছে, পরিবর্তন এইটুকুই। আমাদের অবস্থান এই আধিপত্যবাদের বিরুদ্ধে। বাংলাদেশে আধিপত্য থাকবে এই দেশের জনগণের,অন্য কোন দেশের আধিপত্য জনগণ মেনে নিবে না।
জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামিলীগ বাংলাদেশে গণহত্যা চালিয়েছিলো, তাদের অনেকেই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাদের কে অনেকেই শেল্টার দিচ্ছে। কিশোরগঞ্জেও জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামিলীগের ছিলো তারা ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিলো। কিন্তু সেই ডেবিলদের কে নতুন দল ও পুরাতনদলের নেতারা শেল্টার দিচ্ছে। অনেক নেতারা বলছে অমুক তার আত্মীয়, তমুক তার আত্মীয় এসব বলে প্রশাসনকে ম্যানেজ করছে। বাস্তবে আওয়ামিলীগের এসব ডেভিলদের কাছ থেকে মূলত বড় অংকের টাকা নিয়ে সমঝোতা করে তাদের কে রক্ষা করছে। আমাদের আহবান থাকবে দ্রুত সময়ের মধ্যে সে সকল ডেভিলদের যেন আটক করা হয়।
আওয়ামিলীগ বাংলাদেশে জুলাই আন্দোলনে গণহত্যা চালিয়ে মানবতাবিরোধী অপরাধ করেছে। তাদের শাস্তি হওয়ার আগে এই দেশের মানুষ রাজনীতি করার অধিকার দিবে না। আমরা লক্ষ্য করেছি আওয়ামিলীগ কে ফেরাতে দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে। এই দেশের মানুষ এসব ষড়যন্ত্র কখনই সফল হতে দিবে না।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































